Posts

dhitang dhitang

https://www.youtube.com/watch?v=vUE_Pg6-Gmo

rum jum

https://www.youtube.com/watch?v=X7nVP8jr3uA&t=5s

rum jum

https://youtu.be/X7nVP8jr3uA

karina kapoor

Image

শেষরক্ষা হলো না কপিল শর্মা শোয়ের!

Image
‘দ্য কপিল শর্মা শো’র ভক্ত আপনি? তাহলে আপনার জন্য রয়েছে দুঃসংবাদ। নানা বিতর্কের জের ধরে বারবার প্রায় বন্ধ হওয়ার জোগাড় হচ্ছে শোটির। তবে শেষরক্ষা আর হলো না বোধহয়। ডিএনএ ইন্ডিয়ার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কম রেটিংয়ের কারণে ‘দ্য কপিল শর্মা শো’ ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সনি চ্যানেল কর্তৃপক্ষ। এই জায়গায় বদলি হিসেবে শুরু হচ্ছে সালমান খানের ‘দশ কা দম’-এর তৃতীয় মৌসুম। বিতর্কের শুরু হয় যখন কপিল শর্মা অস্ট্রেলিয়া থেকে মুম্বাইয়ে ফিরছিলেন। ফেরার পথে বিমানে মদ্যপ অবস্থায় সতীর্থ সুনীল গ্রোভারকে নিয়ে বাজে মন্তব্য করেন কপিল, এসময় কপিল সুনীলকে জুতা দিয়ে মারার চেষ্টাও করেন। কপিলকে যাঁরা আটকাতে গিয়েছিলেন, তাঁরা ছাড়াও বিমানে উপস্থিত সবাই এ ঘটনার সাক্ষী ছিলেন। এ ঘটনার পর নিজের আত্মসম্মানের দোহাই দিয়ে সুনীল শো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর সুনীলকে সমর্থন করে শো ছেড়ে দেন চন্দন প্রভাকর, আলী আসগর ও সুগন্ধা মিশরা। সুনীল ও অন্য কমেডিয়ানদের শো বর্জনের পর বেশকিছু নতুন কমেডিয়ানকে শোতে যুক্ত করা হয়। নতুন কমেডিয়ানদের মধ্যে ছিলেন রাজু শ্রীবাস্তব, সুনীল পাল, আহসান কোরেশী ও রাজীব ঠাকুর। সম্প্রতি ১০০তম পর্ব উদ...

ভারতে কাল মুক্তি পাচ্ছে বাহুবলি : দ্য কনক্লুশন

Image
কাটাপ্পা বাহুবলিকে কেন মেরেছিল? সাংবাদিকদের এই একটি প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন ‘বাহুবলি : দ্য কনক্লুশন’ চলচ্চিত্রের প্রতিটি সদস্য। কিন্তু প্রত্যেকেই যেন মুখে কুলুপ এঁটেছিলেন। ছবিটির পোস্টার বা ট্রেইলার দেখে ভক্তরা মুগ্ধ হলেও আগে থেকে অনুমান করা সম্ভব হয়নি কে সেই হত্যাকারী। তবে আগামীকাল এই রহস্যের জট খুলবে। কারণ কাল মুক্তি পেতে যাচ্ছে ‘বাহুবলি : দ্য কনক্লুশন’। মুক্তির আগেই চলচ্চিত্রটি ভক্তদের মনে কী রকম প্রভাব ফেলেছে তা বোঝা যায় ছবির ট্রেইলার মুক্তির দিন থেকেই। ট্রেইলারে ছবিটির এক ঝলক দেখার আশায় মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই তা দেখা হয়ে যায় তিন লাখেরও বেশি বার। ট্রেইলারে দেখা গিয়েছিল, অমরেন্দ্র বাহুবলি (প্রভাস) ও দেবসেনার (আনুশকা শেঠি) প্রেমকাহিনীর পাশাপাশি ভল্লাল দেবের বিদ্রোহ। গৃহযুদ্ধ এবং তার ক্ষমতা গ্রহণের ঝলকও রয়েছে ট্রেইলারে। এ ছাড়া দুর্দান্ত সব গ্রাফিকস, সিনেমাটোগ্রাফির মাধ্যমে যুদ্ধের পরিস্থিতি আরো আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তবে ট্রেইলার থেকেও জবাব পাওয়া যায়নি সেই প্রশ্নের, ‘কাটাপ্পা বাহুবলিকে কেন মেরেছিল?’ বাহুবলি ছবির প্রথম খণ্ড ‘বাহুবলি : দ্য বিগিনিং’ মুক্তি পায় ২০১৫...

সিলেট থেকে ঢাকায় এসে বললেন, ‘শাকিবের ছবি দেখতে চাই’

অভিনেতা শাকিব খানের ভক্ত শুভ ঘোষ। বাড়ি সিলেটে। প্রিয় অভিনেতার পক্ষে দাঁড়াতে সুদূর সিলেট থেকে ছুটে এসেছেন ঢাকায়। দাঁড়িয়েছেন প্রতিবাদ সমাবেশে। দাবি জানিয়েছেন চলচ্চিত্র থেকে শাকিবকে বাদ না দেওয়ার। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) নিয়ে মন্তব্য করার পর শাকিব খানের ওপর চটেছে চলচ্চিত্র পরিচালক সমিতি। তাঁকে বাদ দিয়ে চলচ্চিত্র নির্মাণেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি। পরিচালক সমিতির এমন আহ্বানের প্রতিবাদে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়ান শাকিবের ভক্তরা। কিন্তু পুলিশি বাধার মুখে সেই সমাবেশ পণ্ড হয়। এরপর ভক্তরা মিছিল নিয়ে কাকরাইলের রাজমণি সিনেমা হলের সামনে জড়ো হন। সেখানে তাঁরা প্রতিবাদ সমাবেশ করে পরিচালক সমিতির বক্তব্যের প্রতিবাদ জানান। প্রতিবাদ সমাবেশে শাকিবের ভক্ত শুভ ঘোষ বলেন, ‘আমরা শাকিবের ছবি ভালোবাসি। তাঁর ছবি দেখতে চাই। এটি পরিচালক আর প্রযোজক সমিতির নিজেদের দ্বন্দ্ব। এটা তাঁদের ব্যাপার। আমরা শাকিব খানকে এর মধ্যে জড়াতে চাই না।’ শুভর মতো আরো অনেক ভক্ত যোগ দিয়েছিলেন সমাবেশে। তাঁদের সবার একটাই দাবি, শাকিব খানকে চলচ্চিত্রে রাখতে হবে।