ভারতে কাল মুক্তি পাচ্ছে বাহুবলি : দ্য কনক্লুশন


কাটাপ্পা বাহুবলিকে কেন মেরেছিল? সাংবাদিকদের এই একটি প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন ‘বাহুবলি : দ্য কনক্লুশন’ চলচ্চিত্রের প্রতিটি সদস্য। কিন্তু প্রত্যেকেই যেন মুখে কুলুপ এঁটেছিলেন। ছবিটির পোস্টার বা ট্রেইলার দেখে ভক্তরা মুগ্ধ হলেও আগে থেকে অনুমান করা সম্ভব হয়নি কে সেই হত্যাকারী। তবে আগামীকাল এই রহস্যের জট খুলবে। কারণ কাল মুক্তি পেতে যাচ্ছে ‘বাহুবলি : দ্য কনক্লুশন’।
মুক্তির আগেই চলচ্চিত্রটি ভক্তদের মনে কী রকম প্রভাব ফেলেছে তা বোঝা যায় ছবির ট্রেইলার মুক্তির দিন থেকেই। ট্রেইলারে ছবিটির এক ঝলক দেখার আশায় মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই তা দেখা হয়ে যায় তিন লাখেরও বেশি বার।
ট্রেইলারে দেখা গিয়েছিল, অমরেন্দ্র বাহুবলি (প্রভাস) ও দেবসেনার (আনুশকা শেঠি) প্রেমকাহিনীর পাশাপাশি ভল্লাল দেবের বিদ্রোহ। গৃহযুদ্ধ এবং তার ক্ষমতা গ্রহণের ঝলকও রয়েছে ট্রেইলারে। এ ছাড়া দুর্দান্ত সব গ্রাফিকস, সিনেমাটোগ্রাফির মাধ্যমে যুদ্ধের পরিস্থিতি আরো আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তবে ট্রেইলার থেকেও জবাব পাওয়া যায়নি সেই প্রশ্নের, ‘কাটাপ্পা বাহুবলিকে কেন মেরেছিল?’
বাহুবলি ছবির প্রথম খণ্ড ‘বাহুবলি : দ্য বিগিনিং’ মুক্তি পায় ২০১৫ সালে। ছবিটিতে দেখানো হয় শিবা নামের এক যুবকের কাহিনী। বড় হওয়ার পর যুবক জানতে পারে সে মাহিশমাতের রাজা অমরেন্দ্র বাহুবলির ছেলে মহেন্দ্র বাহুবলি। ছবিটির প্রথম পর্বে আনুশকা শেঠিকে অমরেন্দ্র বাহুবলির স্ত্রী দেবসেনার ভূমিকায় দেখা যায়। বাহুবলির মৃত্যুর পর তাকে বন্দি করে রাখা হয়। তামান্না ভাটিয়া রয়েছেন মহেন্দ্র বাহুবলির প্রেমিকা অবন্তিকার চরিত্রে।
এই ছবির সিক্যুয়াল ‘বাহুবলি : দ্য কনক্লুশন’ ছবিটি মুক্তি পাবে তামিল ও তেলেগু ভাষায়, আর এর হিন্দি সংস্করণ মুক্তি পাবে করণ জোহরের ধর্ম প্রোডাকশন থেকে। মুক্তির আগেই বিপণন এবং স্যাটেলাইট স্বত্ব থেকে চলচিত্রটির আয় ৫০০ কোটি ছাড়িয়েছে।

Comments

Popular posts from this blog

Fuska (ফুসকা)............ how to make fuska..

ফুসকা/...........

গলায় বিঁধেছে মাছের কাঁটা ? জেনে নিন কাঁটা নামানোর ৭টি কৌশল